উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৩ , ১৯:৪০ পিএম
দ্বাদশ নির্বাচনে রায়পুরায় নতুন চমক নিয়ে আসছেন রিয়াদ আহমেদ সরকার
দ্বাদশ নির্বাচনে রায়পুরায় নতুন চমক নিয়ে আসছেন রিয়াদ আহমেদ সরকার।
জানা যায়, রায়পুরায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন রিয়াদ আহমেদ। তিনি মহেশপুর ইউনিয়নের কৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বিশ্ববরেণ্য চিত্র শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ভাতিজা।
করোনা কালীন সময়ে তিনি ২৪ ইউনিয়নের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে গেছেন। বিভিন্ন স্কুল মাদ্রাসা ও এতিমখানা, দুস্থ অসহায় নিরীহ বঞ্চিত মানুষের পাশে সাহায্য ও সেবা বিলিয়ে দিয়েছেন। সদা হাস্যজ্জল ও অমায়িক মনের মানুষ হিসেবে গরিব, দুঃখী ধনী-দরিদ্র তার কাছে কোনো ভেদাভেদ নেই।
যে কোন জায়গায় যে কোন মানুষ কে সবার আগে সালাম দেয়া ও পরিবারের খুঁজ খবর নেয়া, বুকের মাঝে জড়িয়ে ধরা, তার যেন স্বভারের একটা অংশ হয়ে দাড়িয়েছে। তরুণ প্রজন্মের মাঝে তিনি ভালোবাসার আইকন হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
তিনি দুই শতাধিক নেতাকর্মীদের নিয়ে সিলেট মাজার জিয়ারত করেন। জিয়ারত করার পর আগামী দ্বাদশ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা প্রদান করেন।
সেই উদ্দেশ্য কে সামনে রেখে তিনি ব্যাপক প্রচার এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন পালন ও ধারণ করে রায়পুরা তৃণমূল আওয়ামী লীগ কে শক্তিশালীতে রূপান্তরিত করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর উপ- কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। তার ব্যাপক প্রচারণায় জনগণের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করছে। রিয়াদ আহমেদ সরকার আশাবাদী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নরসিংদী -৫ রায়পুরা আসনে তাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন।
রিয়াদ আহমেদ সরকার রায়পুরা তৃণমূল মানুষের উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক সৈনিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , দেশকে ভালোবাসা এবং মানুষের জন্য নিবেদিত প্রাণ হওয়া , নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগ টুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার প্রানের দেশ এবং প্রানের মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে , তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন । এখন শুধু আমার দেয়ার পালা। আমার ধন-সম্পদ সহ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও মানুষের তরে । আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। এটাই আমার প্রত্যয় এটাই আমার আশা।