উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর , ২০২৩ , ১৭:১৭ পিএম
র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃঙ্খলা সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় ২০ নভেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০২:১৫ ঘটিকায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলোঃ
১। মোঃ শাহজালাল (৪৫), পিতা- মৃত ছাত্তার, গ্রাম-মানিকপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ,
২। মাজেদা বেগম রুপসী (৪০), স্বামী- মোঃ শাহজালাল (৪৫), গ্রাম-মানিকপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ।
এসময় তাদের কাছ থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান মূল্য ১১,২০,০০০/- টাকা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পারিক যোগসাজশে নিয়মিত ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার আশে পাশের এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০/১১/২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে হাতেনাতে আটক করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।