উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৩ , ১৭:১১ পিএম
কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি, শ্রমিক সংকট ও উচ্চমূল্যে জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন নরসিংদীর কৃষক বজলুর রহমান ভূঁইয়া।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৯ এপ্রিল) নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের নির্দেশনায় বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনিস্টিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাহাত আহমেদের নেতৃত্বে নরসিংদী ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
এতে নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের কৃষক বজলুর রহমান ভূঁইয়ার মুখে হাসি ফুটেছে। এ ব্যাপারে তিনি বলেন, আমি খুব আনন্দিত। ছাত্রলীগ আমার ৩ বিঘা জমির ধান ফ্রীতে কাইটা, জমিতে মাড়াইয়া বাসায় পৌছে দিয়েছে। যেখানে আমার ১৪০০ টাকা করে দিনমজুর দিতে হতো।
এ বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড ইনিস্টিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, জমির ধান কাটা নিয়ে কৃষক বজলুর রহমান ভূঁইয়া খুবই দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে আমি নিজ খরচে ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে নিয়ে তার জমির ধান কেটে দেই। আমরা কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে ক্ষেতেই মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে কৃষক খুবই খুশি হয়েছেন। তার চোখে-মুখে আনন্দ ফুটে উঠে। ভবিষ্যতেও যদি তিনি ধান কাটা নিয়ে সমস্যায় পড়েন, তখনও আমরা তার পাশে দাঁড়াবো।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, মো: ইমন হাসানসা,ধারণ সম্পাদক, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদী, ডিপ্লোমা ইন টেক্সাইল ইঞ্জিনিয়ারিং শাখা ছাত্রলীগ। ফারদিন ভূইয়া, আহ্বায়ক সদস্য, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। সামি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, নরসিংদী শহর ছাত্রলীগ। মো: ওসামা কর্মী, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ। ফারদিন এহসান অন্ত কর্মী, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদী শাখা ছাত্রলীগ।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।