উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৩০ মার্চ , ২০২৩ , ২২:০৯ পিএম
ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক স্বল্পতম সময়ে ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার ও ছিনিতাইকারী গ্রেফতার।
গত ২৭ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১ঃ০৫ ঘটিকায় হালুয়াঘাট থানাধীন নাগলা বাজারে জনৈক মোঃ মোস্তফা কামালের মনোহারী দোকানের বিক্রয়লব্ধ নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা নিয়ে তার আত্মীয় মোঃ মিজবাহুল ইসলাম রূপালী ব্যাংক-এ জমা দেয়ার উদ্দেশ্যে মহেন্দ্রযোগে রওনা হলে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহেন্দ্রটি ঘেরাও করে এবং চটের ব্যাগে রক্ষিত নগদ টাকাগুলো ডাকাতির চেষ্টা করে। এ সময় মিজবাহুল বাধা দিতে উদ্যত হলে তারা তার ডান হাতে গুরতর জখম করে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনা সংক্রান্তে হালুয়াঘাট থানায় ২১ নং মামলা, ২৮/৩/২৩ তারিখে, ৩৯৫/৩৯৭ ধারা রুজু হয়।
ঘটনার অব্যবহিত পর হালুয়াঘাট থানার একটি চৌকষ আভিযানিক দল ডাকাতদের সনাক্ত করার উদ্দেশ্যে কাজ শুরু করে এবং মাত্র ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ট ৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীরা হল-
১. মোঃ রিপন মিয়া(২৫)
২. মোঃ ফাহিম(২০)
৩. রফিকুল ইসলাম(২৬)
৪. মোঃ ইলিয়াস(২৭)
৫. মোঃ আরাফাত হোসেন আকাশ(২৪)
এসব আসামীর কাছ থেকে আভিযানিক দল নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করতে সক্ষম হয়েছে-
১. ছিনতাইকৃত মোট ৫,৫৩,৫০০/-
২. ছিনতাইয়ে ব্যবহৃত চাকু
৩. ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল
৪. ২ টি মোবাইল ফোন
৫. ছিনতায়ের টাকা বহনের ব্যাগ
আসামীদের মধ্যে রিপন ও আরাফাত নিজেদের কৃতকর্ম সম্পর্কে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি গ্রেফতারকৃতদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ এবং পলাতকদেরকে গ্রেফতারের আইনগত প্রক্রিয়ায় অব্যহত আছে।
এত অল্প সময়ে এরকম চাঞ্চল্যকর একটি ঘটনার আসামীরা পুলিশ কর্তৃক সনাক্ত ও ধৃত হওয়ায় থানা এলাকায় তথা সমগ্র জেলায় জনমনে স্বস্তি বিরাজ করছে।