উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৬ ডিসেম্বর , ২০২২ , ০০:৪১ এম
উনিশশো একাত্তর ডেস্কঃ বাংলাদেশের খুলনা অঞ্চল ও পশ্চিমবঙ্গের আকাশে হঠাৎ জ্বলে ওঠা রহস্যময় আলো আসলে কিসের, এ নিয়ে নানা কৌতুহল জন সাধারণের মনে। কেউ বলছেন ধূমকেতু, কেউ বলছেন উল্কাপাত, উল্কাপিণ্ড।
সামাজিক যোগযোগ মাধ্যমেও এ নিয়েই চলছে আলোচনার ঝর।
বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র বলছে, তাদের কাছে উল্কাপিণ্ড বলে মনে হচ্ছে না।
এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকাও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে লিখেছে- এটি ভারতের ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্র। যার উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানানো হয়েছে।