উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৩ , ১১:২৭ এম
মঙ্গলবার (৮ আগস্ট) ভারতের কোচির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
এর আগে সোমবার (৭ আগস্ট) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ইসমাইলকে। টানা ৩০ ঘণ্টার লড়াই করেও শেষরক্ষা হলো না ।
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সিদ্দিকের অবস্থার অবনতি হয় এবং তাকে ইসিএমও (এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন) এ রাখা হয়। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে তিনি লিভার সংক্রান্ত সমস্যা এবং নিউমোনিয়ায় ভুগছিলেন৷ বাড়িতেই চলছিল চিকিৎসা৷ এর মধ্যেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন৷ হাসপাতালে ভর্তি করার পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। অবশেষে থেমে গেল দীর্ঘ ৩০ ঘণ্টার লড়াই৷
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মালায়ালম ছবিতে একের পর এক হিট উপহার দিয়েছেন ভক্তদের৷ মালায়ালম ছাড়াও সিদ্দিক তামিল, তেলেগু এবং হিন্দি ছবি পরিচালনা করেছেন। 'রামাজি রাও স্পিকিং' ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি। এরপর 'গডফাদার', 'কাবুলিওয়ালা', 'হিটলার', 'ফ্রেন্ডস', 'ভিয়েতনাম কলোনি'র মতো হিট ছবি উপহার দিয়েছেন।
বলিউডে তার অভিষেক হয় 'হালচাল' ছবির মাধ্যমে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবির চিত্রনাট্যকার ছিলেন তিনি। তারপর ২০১১ সালে সালমান খান, কারিনা কাপুর অভিনীত 'বডিগার্ড' ছবির পরিচালনা করেন। তার পরিচালিত শেষ ছবি হলো মোহনলাল ও আরবাজ খান অভিনীত 'বিগ ব্রাদার', যা ২০২০ সালে মুক্তি পেয়েছিল।