ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

পুলিশ হকিতে ডিএমপির টানা ১৬তম শিরোপা

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৮ মার্চ , ২০২৩ , ১৮:২১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

পুলিশ হকিতে ডিএমপির টানা ১৬তম শিরোপা


বাংলাদেশ পুলিশ হকি চ্যাম্পিয়নশিপে টানা ১৬তম শিরোপা জিতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

৬ মার্চ ২০২৩ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিএমপি ২-১ গোলে হারায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানকে (এপিবিএন)। প্রথমার্ধে ইব্রাহিমের দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল এপিবিএন। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্র্যাঞ্চাইজি হকি খেলার অভিজ্ঞতা সম্পন্ন কাঞ্চনের দল ডিএমপি। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে সোহেল দুই গোল করে ডিএমপির শিরোপা নিশ্চিত করেন। ১৯৯৩ থেকে ২০২৩ এ দু’দল ফাইনাল খেলছে; এর মধ্যে ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত এপিবিএন চ্যাম্পিয়ন হয়। আর ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন ডিএমপি। 


ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও পুলিশ হকি ক্লাবের সভাপতি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। উপস্থিত ছিলেন ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (প্রশাসন) ও পুলিশ হকি ক্লাবের সহ-সভাপতি হাফিজ আক্তার বিপিএম (বার), নৌ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, ১২ এপিবিএনের অ্যাডিশনাল ডিআইজি (অধিনায়ক) মো. আনিছুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও পুলিশ হকি ক্লাবের সম্পাদক হায়াতুল ইসলাম খান।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • পুলিশ হকিতে ডিএমপির টানা ১৬তম শিরোপা
    পুলিশ হকিতে ডিএমপির টানা ১৬তম শিরোপা
  • শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ নরসিংদী জেলা
    শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ নরসিংদী জেলা
  • পেলের মত কিংবদন্তি এক উজ্জ্বল নক্ষত্র আর আমাদের মাঝে নেই
    পেলের মত কিংবদন্তি এক উজ্জ্বল নক্ষত্র আর আমাদের মাঝে নেই
  • কাতার বিশ্বকাপ জয়ের আমেজ শেষে দুঃসংবাদকে সুসংবাদে ঘোষণা দিলেন ডি-মারিয়া
    কাতার বিশ্বকাপ জয়ের আমেজ শেষে দুঃসংবাদকে সুসংবাদে ঘোষণা দিলেন ডি-মারিয়া
Logo