উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৮ অক্টোবর , ২০২৩ , ১০:৫০ এম
নরসিংদীতে ২৭/০৭/২৩ তারিখের সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদি মডেল থানার ৫৩ নং মামলা ২৯/০৭/২৩ তারিখে ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ - ডি এর তদন্তে প্রকাশিত আসামিঃ
১। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টানপাড়া, দক্ষিণগাও একাকার (আলাউদ্দিন হুজুরের বাড়ি) মোঃ আলাউদ্দিন ছেলে জুনায়েদ(২২), এ/পি- গাবতলি পুরান পাড়া( মোছলেমার বাসার ভাড়াটিয়া) সভাপতি, সদর থানা ছাত্র শিবির।
২। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মোছলেমাবাদ (আকন্দ বাড়ি) মোঃ জুয়েল রানার ছেলে শাহরিয়ার ইসলাম সাহেদ(২০), এ/পি- গাবতলি পুরান পাড়া( মোছলেমার বাসার ভাড়াটিয়া)
৩। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচর পশ্চিমপাড়া (বড় বাড়ি) রিয়াজত উল্লাহ ছেলে মাসুম(২১)। এ/পি- গাবতলি পুরান পাড়া( মোছলেমার বাসার ভাড়াটিয়া)
৪। নরসিংদী জেলা ও থানার মির্জাভিলা গাবতলি পুরানপাড়া মুজিবর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন আকিব(১৯)। এ/পি- গাবতলি পুরান পাড়া( মোছলেমার বাসার ভাড়াটিয়া) থানা ও জেলা নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় ২৭/১০/২০২৩ ইং দিবাগত রাত ০১:০০ ঘটিকার সময় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী গাবতলি এলাকার একটি মেস থেকে গ্রেপ্তার করেন।আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।