ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১ নভেম্বর , ২০২৩ , ০৯:০৬ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক


গত ২৩/১০/২০২৩ ইং রাত ০৮:৩০ ঘটিকায় নরসিংদী সদর থানাধীন কাওড়িয়া পাড়া ঈদগাহ মাঠে একদল সন্ত্রসীর হাতে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন কাওরিয়া পাড়া নিবাসী রানা আকবর মোল্লা। উক্ত ঘটনায় ২৫/১০/২৩ ইং নরসিংদী মডেল থানায় নিহতের স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। নরসিংদী মডেল থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সহযোগী আসামি সাকিব, সেতু ও লিটন নামক তিনজনকে গ্রেপ্তার করে ।


অতঃপর পুলিশ সুপার নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধানে , নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক এরশাদ উল্লাহ, এস আই আব্দুল গাফফার পি পি এম বার, এস আই কামরুজ্জামান দের সমন্বয়ে নরসিংদী মডেল থানার একটি চৌকশ দল ঘটনার মূল আসামি, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গুলি বর্ষণকারি  হত্যাকারীদের আইনের আয়ত্তায় আনার জন্য একটানা নরসিংদী, ঢাকা, ও ব্রাহ্মবাড়িয়া জেলায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায়  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে সরাসরি গুলিবর্ষণ করে রানা মোল্লাকে হত্যাকারী মামলার এজাহার নামীয় অন্যতম  আসামি নরসিংদী কাউরিয়া পাড়ার ইউনুস মিয়ার ছেলে বল্টু ইব্রাহিম(৩০) কে অদ্য ৩১/১০/২৩ ইং ভোর ০৫:০০ ঘটিকায় গ্রেপ্তার করতে সক্ষম হন । জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী বল্টু ইব্রাহিম হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী নাইন এম এম পিস্তল ঘটনার পর পর পালিয়ে যাওয়ার সময় নরসিংদী  মডেল থানাধীন কাওরীয়া পাড়া সাকিনের শফিক হাজির বালুর মাঠের পূর্বে ইউ এম সি র পরিত্যক্ত কলোনিব বাউন্ডারি দেয়ালের আড়ালে লুকিয়ে রেখে যায় মর্মে স্বীকার করে।

ইব্রাহিম বল্টুর স্বীকারোক্তির ভিত্তিতে অদ্য ৩১/১০/২৩ ইং ১২:৩৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আসামি বল্টু ইব্রাহিম এর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেয়া মতে দুই রাউন্ড গুলি ভর্তি ০১ টি মেগজিন সহ একটি বিদেশী নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে আলাদা অস্ত্র মামলা রুজু করা হয়েছে। আসামী বল্টু ইব্রাহিম কে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের স্বার্থে ০৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo