ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১ নভেম্বর , ২০২৩ , ০৯:২১ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

নরসিংদীতে নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬

নরসিংদীতে ২৭/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদি মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ - ডি এর  তদন্তে প্রকাশিত আসামি

১) আমিনুল ইসলাম (২২) পিতা নুরুল ইসলাম সাং হাফিজপুর,  উত্তর পাড়া, থানা ও জেলা  নরসিংদী।  সভাপতি,
ইসলামী ছাত্র শিবির, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা। নরসিংদী।

২) হিসাব উদ্দিন (১৯), পিতা- আঃ লতিফ, সাং-ঘাগটিয়া (টানপাড়া), থানা-শিবপুর, জেলা-নরসিংদী, বর্তমান সাং- গাবতলি ( জামিয়া কাসেমিয়া মাদ্রাসার পাশে কবস্থান রোড়ে আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া), থানা- ও জেলা-নরসিংদী।
সদস্য, ইসলামী ছাত্র শিবির, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা। নরসিংদী।


৩। মোঃ নাইম হাসান (১৯), পিতা-মাহবুব হাসান, সাং- বুদিয়ামার বাজার, থানা ও জেলা- নরসিংদী, বর্তমান  সাং-১৯৩ পশ্চিম ব্রাহ্মন্দী, থানা ও জেলা-নরসিংদী।
সদস্য,  ইসলামী ছাত্র শিবির, গাবতলি জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা,নরসিংদী।

৪। আবু সুফিয়ান (১৯), পিতা-আলম হোসেন, সাং-হাজীপুর মধ্যপাড়া, থানা জেলা-নরসিংদী।
সদস্য, ইসলামী ছাত্র শিবির, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী।

৫। আব্দুল্লাহ সরকার (১৯), পিতা-আশরাফ উদ্দিন সরকার, সাং-হাজীপুর বড়পাড়া, থানা ও জেলা-নরসিংদী।
সদস্য, গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা,   নরসিংদী।

৬। মোঃ তানভীর হোসেন (১৯), পিতা-আমজাদ হোসেন, সাং-বাজনাব, থানা-বেলাব, জেলা-নরসিংদী। বর্তমান সাং-গাবতলী কবরস্থানের পাশে আব্দুল বাতেন এর বাড়ির ভাড়াটিয়া, থানা ও জেলা-নরসিংদী।
সদস্য। ইসলামী ছাত্র শিবির। গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী।

তাদের সকলকেই নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় ৩০/১০/২০২৩ ইং দিবাগত দুপুর ০২:০০ ঘটিকার সময় থেকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী থানা সদরের গাবতলি, সংগীতা এলাকা থেকে গ্রেপ্তার করেন। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষে উক্ত আসামীরা গোপনে সংগঠিত হওয়ার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নাশকতার যে কোন অপচেষ্টা রুখে দেয়ার জন্য গোপনে তথ্য সংগ্রহে তীক্ষ্ণ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo