উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২ জানুয়ারী , ২০২৩ , ১৯:৩৯ পিএম
পদ্মা সেতু উদ্ভোধনের পর পর ই পুরো দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থায়, বৈপ্লবিক পরিবর্তন আসবে
উনিশশো একাত্তর ডেস্কঃ পদ্মা সেতু উদ্ভোধনের
পর পর ই পুরো দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থায়, বৈপ্লবিক পরিবর্তন আসবে, দক্ষিণের বরিশাল
এবং খুলনা বিভাগে কোন কোন যাত্রী পরিবহন অপারেটর আসতে যাচ্ছে এবং কি কি কোচ নতুন পদার্পণ
করতে যাচ্ছে তার একটা সম্ভাব্য আলোচনা করতে পারি আমরা।
১.হানিফ এন্টারপ্রাইজ ঢাকা-পদ্মা সেতু
রুট দিয়ে বরিশাল এবং খুলনা-যশোর-বেনাপোল রুটে প্রথমবারের মত VOLVO B9R কোচ চালু করতে
যাচ্ছে।
২. গ্রিন লাইন পরিবহন ঢাকা-পদ্মা সেতু
রুট দিয়ে প্রথমবারের মত খুলনা রুটে MAN Double Decker কোচ চালু করতে পারে। এবং বরিশাল-কুয়াকাটা
রুটে MAN High Deck কোচ চালু করতে পারে।
৩. সোহাগ পরিবহন প্রথমবারের মত ঢাকা-পদ্মা সেতু রুট দিয়ে SCANIA Multi Exle কোচ চালু করতে পারে।
৪. ইলিশ, প্রচেষ্টা বসুমতি, হাজী ট্রাভেলস,
খান এক্সপ্রেস এসব পরিবহন তাদের রুট বর্ধিত করে বরিশাল এবং খুলনা রুট চালু করবে আশা
করা যায়।
৫. ইমাদ পরিবহন এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের ফ্লিটে নতুন নতুন কোচ আনতে যাচ্ছে ইতোমধ্যে।
৬. ইউনিক সার্ভিস চট্টগ্রাম হতে
পদ্মা সেতু হয়ে বরিশাল-কুয়াকাটা রুট চালু করতে যাচ্ছে।
৭. গ্রিন সেন্টমার্টিন, রয়েল কোচ, শ্যামলী
পরিবহন বরিশাল-কুয়াকাটা রুটে সার্ভিসে আসতে পারে।
৮. কক্সবাজার-চট্টগ্রাম হতে লং রুট বরিশাল,
কুয়াকাটা, খুলনা, বেনাপোলের গাড়ির গুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য দুপুর-বিকালের
সব শিডিউল সন্ধ্যার পর সময়সূচীতে বর্ধিত করবে।
৯. ঢাকা অভ্যন্তরীণ বিভিন্ন রুট যেমন আব্দুল্লাহপুর,
উত্তরা, মিরপুর হতে অনেক অপারেটর এর গাড়ি যাত্রাবাড়ি-পদ্মা সেতু-ভাঙ্গা হয়ে চলাচল করবে।
এরপরেও ধীরে ধীরে বেশ অনেক পরিবর্তন ই
আমরা দেখতে পাবো। সকল পরিবর্তন ই যেনো যাত্রী সাধারণের জন্য ভালো কিছু বয়ে আনবে।