পলাশে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মসজিদ কমিটির ক্যাশিয়ার বুলূ গ্রেপ্তার
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ১০ বছরের এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযুক্ত এমদাদুল হক বুলু ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসা করেন, পাশাপাশি ঘোড়াশাল বাজার সমিতির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, এমদাদুল হক বুবু দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারে বিভিন্ন মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া সহ জোরপূর্বক বলাৎকার করে আসছিল। এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভীতিও দেখাতেন বুলু।
গত শনিবার বিকেলে ১০ বছরের এক শিক্ষার্থীকে একই কায়দায় বলাৎকারের চেষ্টা করলে ওই শিক্ষার্থী মাদরাসার প্রিন্সিপালকে ঘটনাটি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ পলাশ থানা পুলিশকে অবগত করে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যবসায়ী এমদাদুল হক বুলু আত্মগোপনে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমদাদুল হক বুলুকে আটক করা হয়। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
শেয়ার করুনঃ
এই বিভাগের আরোও খবর
র্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
র্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
২৪ ঘন্টার ব্যবধানে নাশকতার মামলায় নসিংদীতে থানার সভাপতিসহ ছাত্র শিবিরের ০৪ জন আটক
ধান কাটা নিয়ে দুশ্চিন্তা মুক্ত কৃষক, কারন ছাত্রলীগ পাশে আছে
শিবপুরে মুরগীর খাদ্য, ঔষধ ও বাচ্চা ক্রয়- বিক্রয় ডিলারদের কাছে জিম্মি খামারীরা
২৪ ঘন্টা পুলিশের চৌকস অভিযানে ছিনতাইকৃত টাকা সহ ছিনতাইকারী গ্রেফতার
দ্বাদশ নির্বাচনে রায়পুরায় নতুন চমক
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত