উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৩ , ২২:৫৬ পিএম
ডিবি নরসিংদী কর্তৃক ১৪ মামলার আসামী অস্ত্র-গুলি সহ গ্রেফতার
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে, জেলা গোয়েন্দা শাখা’র এসআই(নিঃ)/ এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় এএসআই(নিঃ) রাহুল মজুমদার, কং/৬৫৮ ফরহাদ, কং/৩১৯ ফরহাদ শেখ, কং/৬৩৫ রুবেল মিয়া এর সমন্বয়ে একটি চৌকস টিম। গত ২৩/০৩/২০২৩ তারিখ নরসিংদীর সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় অভিযান পরিচালনা ০১ জন সন্ত্রাসীকে গ্রেফতার,০১টি একনলা বন্দুক,০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। উক্ত আসামীর নামে ডাকাতি, হত্যা সহ ১৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আসামীর নাম ও ঠিকানা:-
১। সনেট (৩১), পিতা-বাদল, সাং-সাটিরপাড়া (চৈতালপাড়া, বকুলতলা), থানা ও জেলা-নরসিংদী ।
উদ্ধারকৃত মালামালের বর্ননা:
ক) একটি একনালা বন্দুক।
খ) ০৫ (পাঁচ) রাউন্ড কার্তুজ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।