সার্জিক্যাল-ব্যবসায়ী-ইয়াছিন-আলী-মুন্না-হত্যা-মামলার-রহস্য-উদঘাটন-করেছে-পিবিআই প্রকাশিত: ২৬ মার্চ , ২০২৩ , ১৫:৫৯ পিএম
স্বাধীনতার প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা
আজ ২৬ মার্চ, ২০২৩ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিস্বরূপ নরসিংদী শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এছাড়াও বাংলাদেশ পুলিশ প্রশাসন এর প্রতিনিধি স্বরুপ নরসিংদী শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম বার।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম '৭১;সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, অফিসার্স ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ নরসিংদী জেলার সর্বস্তরের জনসাধারণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।i