ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

র‍্যাবের অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১ টি পিকআপ জব্দ

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর , ২০২৩ , ১১:০২ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১ টি পিকআপ জব্দ

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১৪:৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন রামচন্দদী এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী হলো ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসী গ্রামের রমজান আলীর ছেলে অন্তর (২০)। এসময় তার কাছ থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান মূল্য ১৫,০০,০০০/- টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে পারস্পারিক যোগসাজসে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭/০৯/২০২৩ তারিখে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন রামচন্দদী এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও ক্রয়- বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে র‍্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo