ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

নরসিংদীতে নাশকতা মামলায় আটক ৫

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৪ অক্টোবর , ২০২৩ , ১২:৪৯ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

নরসিংদীতে নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতের আমির , শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সহ ০৫ নেতা কর্মী আটক ।


নরসিংদীতে গত ২৯/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদী মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ - ডি এর  তদন্তে প্রকাশিত আসামি। 

১। আজিজুর রহমান (৪৫),পিতা- মোঃ শাহাজ উদ্দিন, সাং- হাইমার, থানা- রায়পুরা জেলা-নরসিংদী, এপি সাং-ভাগদি পুকুর পাড় সংলগ্ন, জেলা-নরসিংদী, আমীর, নরসিংদী শহর জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা।

২। নাসির আহমেদ রিগান(৩০),  পিতা-সাহাব উদ্দিন আহম্মেদ, সাং-পূর্ব ব্রাহ্মন্দী, থানা ও জেলা-নরসিংদী, পেশা-ব্যবসা। সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবির, নরসিংদী শহর শাখা, নরসিংদী জেলা জামায়াতের যুব বিভাগ নরসিংদী শহর মেসেঞ্জার গ্রুপের এডমিন, ও জামায়াত শিবিরের অর্থদাতা।

৩।আমজাদ হোসেন (৫২), পিতা-মৃত আঃ মান্নান, সাং-শালিধা, থানা ও জেলা-নরসিংদী।কর্ম পরিষদ সদস্য ,জামায়াতে ইসলামী, নরসিংদী শহর শাখা। পেশা- ব্যবসা। 

৪। মোস্তফা মিয়া (৪৭), পিতা- মৃত আঃ ওদুদ, সাং-পূর্ব ভেলানগর, থানা ও জেলা- নরসিংদী। পেশা- ব্যবসা। সদস্য, নরসিংদী জেলা জামায়াতে ইসলাম। 

৫। হাবিব হাসান (৩৫), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-সাহেপ্রতাব হুগলিয়া, থানা ও জেলা-নরসিংদী। সদস্য,  জামায়াতে ইসলাম শহর শাখা নরসিংদী । পেশা- শিক্ষক (বাইতুল ছালাম মাদ্রাসা)। 

নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ০৩/১০/২০২৩ ইং সকাল ১০.০০ থেকে রাত ১১:০০ ঘটিকার মধ্যে, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের ভেলানগর, শালিদা, গাবতলী, বাসাইল, চিনিশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo