ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির পক্ষ হতে নরসিংদী জেলা প্রশাসক কে ফুললে শুভেচ্ছা

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১০ অক্টোবর , ২০২৩ , ২২:৪৯ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। এসব পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবেন না।

মঙ্গলবার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নরসিংদী জেলা কমিটির পক্ষ হতে নবাগত নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সবুজ আলী। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নরসিংদী জেলা শাখার কমিটির সভাপতি ডা. এনামুল হক শাহীন এবং সাধারণ সম্পাদক ডা. নীলেন্দু চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডা. আমিনুল ইসলাম, ডা. প্রদীপ চন্দ্র সেন, ডা. মমিন ভূঁইয়া, ডা. আলমগীর, ডা. জজ মাহমুদ, ডা. মুন্নি আক্তার ও ডা.সজল চক্রবর্তী।

চিকিৎসা ও পরিচর্যা কাজে পল্লী চিকিৎসকদের যাতে হয়রানি না করা হয় এ ব্যাপারে জেলা প্রশাসককে অনুরোধ করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সবুজ আলী।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo