ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

তুচ্ছ ঘটনায় ৫ বছরের কন্যা শিশুকে স্বাসরোধ করে হত্যা

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৬ অক্টোবর , ২০২৩ , ২১:৩৩ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বিগত ১৪/১০/২৩ ইং রোজ শনিবার দুপুর ১২:০০ ঘটিকায় নরসিংদী থানাধীন পূর্ব দত্তপাড়া আদিলের ভাড়া বাসা থেকে  খেলার ছলে বের হয়ে মাইন উদ্দিনের ০৫ বছরের কন্যা শিশু জান্নাতের বাসায় ফেরা হয় নি। জানা যায় তাদের স্থানীয় বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগারী এলাকার। বর্তমানে তারা নরসিংদী পৌরসভার পূর্ব দত্ত পাড়ায় আদিলের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। নিখোঁজের পর জান্নাতের পিতা, মাতা, ভাই, বোনসহ পরিবারের সকল সদস্যরা রাত দিন খোজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।

পরের দিন ১৫/১০/১৩ ইং বেলা ০১:৪৫ ঘটিকায় নিখোঁজ জান্নাতের লাশ পূর্ব দত্তপাড়াধীন গুদাম এলাকার জঙ্গলে গলায় তার পরনের গেনজি শক্তভাবে বাঁধা অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট  প্রস্তুত করে ময়না তদন্তের জন্য  লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

উক্ত ঘটনার বিষয়ে মৃতার পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন।

এ ব্যাপারে মাননীয় পুলিশ সুপার নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক অপস শহীদুল ইসলাম,  এস আই কামরুল ইসলাম, এ এস আই দীপক সরকার সহ একটি চৌকস দল তদন্তে নেমে ঘটনায় জড়িত ব্যক্তি কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলো, নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মোহাম্মদ জাকির মিয়ার ছেলে  মোহাম্মদ শুভ মিয়াকে (১৫) গ্রেফতার করেন।

গ্রেফতার কৃত আসামী মোহাম্মদ শুভ মিয়া,  বর্তমানে পূর্ব দত্ত পাড়া বসবাস করে। জান্নাতের মৃতদেহ উদ্ধারের পর পরই আসামী মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উক্ত আসামী মোহাম্মদ শুভ মিয়া জান্নাতকে হত্যার কথা স্বীকার করে।

উক্ত আসামী মোহাম্মদ শুভ মিয়াকে বিধি মোতাবেক অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সে বিজ্ঞ আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে এবং নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক  জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ  করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

প্রাথমিক তদন্তে ও অভিযুক্ত শুভ মিয়ার প্রদত্ত জবানবন্দিতে প্রকাশ পায়। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিশু জান্নাত কে হত্যা করা হয়। উক্ত আসামী মোহাম্মদ শুভ মিয়া কে ফটকা বলে মন্তব্য করায় রাগের বশবর্তী হয়ে পরিত্যক্ত গোডাউনের ভিতরে একা পেয়ে মারধর করে ও স্বাসরোধ করে শিশু জান্নাতকে নির্মমভাবে হত্যা করে। এ ব্যাপারে নরসিংদী মডেল থানার পুলিশ দ্রুততম সময়ে হত্যাকারী কে আটক ও মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয়।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo