ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

নাশকতার মামলায় জামায়াত শিবিরের ০৪ নেতা কর্মী আটক

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২১ অক্টোবর , ২০২৩ , ১০:২২ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

নরসিংদীতে গত ২৯শে জুলাই সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদী মডেল থানার মামলা নং ৫৩ নং মামলার ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ - ডি এর তদন্তে।

১) নরসিংদী রায়পুরা উপজেলার হাইরমারার বাসিন্দা আব্দুল ওয়াহিদের পুত্র মিজানুর রহমান (৩৮) একজন জামাত কর্মী।

২) নরসিংদী মনোহরদী উপজেলার কালিয়াকুরি অলিউল্লাহ পুত্র মুশতাক আহমেদ(২৫), একজন জামাত কর্মী।

৩) নরসিংদী সদর উপজেলার নেকজাতপুরের হক সাহেবের পুত্র মিনহাজ মিয়া (১৭), একজন সাথী, শিবির কর্মী।

৪) নরসিংদী সদর উপজেলার আলোকবালির মুরাদনগরের তোফাজ্জল হোসেনের পুত্র মৃদুল হাসান সানি (১৯), একজন সাথী , শিবির।

নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমের নির্দেশনায়। ১৯শে অক্টোবর  বিকাল ০৩:০০  ঘটিকা থেকে অদ্য ২০শে অক্টোবর সকাল ১০:০০ ঘটিকার মধ্যে। নরসিংদী সদর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ ও নরসিংদী মডেল থানা অফিসার্স আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে। নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী, গাবতলী , নরসিংদী রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo