উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৩ ডিসেম্বর , ২০২২ , ১৪:৫৭ পিএম
নরসিংদী জেলা পুলিশের কনস্টেবল/ শফি উল্লাহ এটিএসআই পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় অদ্য সোমবার (১২ ডিসেম্বর, ২০২২খ্রিঃ) র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভবিষ্যতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন এবং পেশাগত জীবনে সাফল্য অর্জন করবেন মর্মে পুলিশ সুপার, নরসিংদী আশাবাদ ব্যক্ত করেন।
এ
সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।