ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক আর নেই

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৩ ডিসেম্বর , ২০২২ , ১৫:৫৩ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail


নরসিংদীঃ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালিন বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাদেক তিন মাস ধরে অসুস্থ ছিলেন।

দুই মাস আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্তসহ রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের টানা চার বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী হন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ।

তিনি নিজ গ্রামে গকুলনগর আবেদা ফজলু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক স্ত্রীসহ দুই মেয়ে এক ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo