উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২২ , ২৩:০৯ পিএম
উনিশশো একাত্তর ডেস্কঃ নরসিংদী সদর উপজেলা কৃষি পূনর্বসান বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে। রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকারভোগী মোট ২১৬০ জনের মধ্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহুয়া শারমিন মুনমুন সহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।