উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২২ , ২৩:১৮ পিএম
উনিশশো একাত্তর ডেস্কঃ সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট মানব পাচারকারী চক্রের ০১ (এক) সদস্যকে গ্রেফতার করেছে।
সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় মানব পাচার অপরাধ দমন ইউনিটের এসআই আব্দুস সামাদ মোল্লার নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ ছালাউদ্দিন (৪১), পিতা-মৃত মোঃ মোফজাল আহমেদকে গত ০৭/১১/২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার রমনা থানাধীন শান্তি নগর এলাকা হতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী মানব পাচারকারী দলের সদস্য।
উক্ত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ০৬জন ভিকটিমকে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে গ্রীস পাঠানোর আশ্বাস দেয়। ভিকটিমগন ধৃত আসামীর কথায় প্রলুব্ধ হয় এবং ভিকটিমদের নিকট থেকে মোট ৩,৭৫০,০০০/- টাকা উক্ত আসামীসহ তাদের সহযোগীরা গ্রহন করে। ধৃত আসামী সে এবং তার সহযোগীরা বিভিন্ন লোকজনের কাছ থেকে বিদেশ প্রেরণের কথা বলে আরো টাকা হাতিয়ে নিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
উক্ত ঘটনায় গোয়াইনঘাট (সিলেট) থানার মামলা নং ০৫(৩)২০ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০ রুজু করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে।