ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

আসামি ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২২ , ২৩:২৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail


উনিশশো একাত্তর ডেস্কঃ নরসিংদীর পলাশে আসামি ধরতে গিয়ে তৌফিকুল ইসলাম নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কনস্টেবল তৌফিকুল ইসলাম নেত্রকোণা জেলার বারাহাট্টা থানা এলাকার মৃত মো. শহিদ উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পলাশ থানায় কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করে গভীর সমবেদনা জানিয়েছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

ওসি বলেন, বৃহস্পতিবার রাতে পলাশ থানাধীন চরসিন্দুর এলাকার গজারিয়া ইউনিয়নের ইছাখালীর পূর্বপাড়া গ্রামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে হঠাৎ করেই কনস্টেবল তৌফিকুল ইসলামের শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তাকে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানা চত্বরে প্রথম জানাজা ও নরসিংদী জেলা পুলিশ লাইনসে পৌনে ২টার দিকে দ্বিতীয় জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo