ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ১৬ ডিসেম্বর , ২০২২ , ০০:২০ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন
উনিশশো একাত্তর ডেস্কঃ ১৪ ডিসেম্বর সন্ধ্যায় একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।নরসিংদী ডি.সি রোডে মোমবাতি প্রজ্জ্বলন করে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর নির্মম হত্যাকান্ডের শিকার শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এ উপলক্ষে শহীদদের প্রতি সম্মান রেখে ১০ মিনিট বিদ্যুৎ সর্বরাহ বন্ধ করে মোমবাতির প্রদীপ জ্বালানো হয়।

এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই দিনে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালায়। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

দিবসটি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার,ননরসিংদী কাজী আশরাফুল আজীম,পিপিএম,জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকতা কর্মচারি,নরসিংদী প্রেস ক্লাব সভাপতি,সাধারন সম্পাদক,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটিকে স্মরণ করেন।

এছাড়া একই সময়ে জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    র‍্যাব-১১ এর অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
    নরসিংদী সদর থানায় আওয়ামী মটর শ্রমিক লীগের নব্য কমিটি গঠন
  • নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
    নাশকতার মামলায় ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসার সভাপতিসহ আটক ০৬
  • রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
    রানা হত্যা মামলার হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল গুলি সহ শুটার বল্টু ইব্রাহিম আটক
Logo