ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল তুরুস্ক-সিরিয়া ভূমিকম্পে

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৩ , ২৩:২৫ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল তুরুস্ক-সিরিয়া ভূমিকম্পে


তুরস্কের মধ্যাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৬১৯ ছাড়িয়ে গেছে।

নিহতদের মধ্যে তুরস্কের ১ হাজার ৬৫১ জন এবং সিরিয়ার ৯৬৮ জন।

সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে সংঘটিত ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে বহু আহত এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছে অন্তত ৮ হাজার ৫৩৩ জন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণপূর্ব তুরস্কের ২ হাজার ৮৩৪টি ভবন।


লোকজনের ঘুমের সময় ভোর রাতে ভূমিকম্পটি হওয়ায় হতাহতের সংখ্যা বেশি। নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

তুরস্ক-সিরিয়া ছাড়াও ভূমিকম্পটি অনুভূত হয়েছে সাইপ্রাস, লেবাননেও।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছে। সেখানে ৪ নম্বর সতর্কতা জারি করে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।


তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলো বলেছেন, মূল কম্পনের পরে আরো অন্তত ছয়বার কম্পন অনুভূত হয়েছে। ফলে লোকজন ভয়ে তাদের বেঁচে যাওয়া ভবনগুলোতে প্রবেশ করছে না।

এদিকে, সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে তুরস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।


শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে  শিশুসহ নিহত পাঁচ
    বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিশুসহ নিহত পাঁচ
  • নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল তুরুস্ক-সিরিয়া ভূমিকম্পে
    নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল তুরুস্ক-সিরিয়া ভূমিকম্পে
  • উগ্র ডানপন্থী ইসরায়েল এর জেরুজালেম
    উগ্র ডানপন্থী ইসরায়েল এর জেরুজালেম
  • পুলিশ বলছে ভার্জিনিয়া টেকের প্রধান ক্যাম্পাসের কাছে একটি হুক্কা লাউঞ্জে গুলিতে একজন নিহত, চার জন আহত হয়েছে
    পুলিশ বলছে ভার্জিনিয়া টেকের প্রধান ক্যাম্পাসের কাছে একটি হুক্কা লাউঞ্জে গুলিতে একজন নিহত, চার জন আহত হয়েছে
Logo