উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৩ , ১০:৪৯ এম
পুলিশ বলে, বন্দুকধারী বাড়ির কাছে গুলি করতে শুরু করে।
টেক্সাসের পুলিশ বলছে, বাক বিতণ্ডার জের ধরে প্রতিবেশী পরিবারের পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ ধারণা করছে, অভিযুক্ত ব্যক্তির সেমি-অটোম্যাটিক অস্ত্র চালানো নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল।
নিহতরা মধ্যে আট বছরের একটি শিশুও রয়েছে আর সবাই হন্ডুরাসের বাসিন্দা।
স্থানীয় সময় শুক্রবার রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট শহর ক্লিভল্যান্ডে এই গোলাগুলি হতাহতর ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্রেগ ক্যাপার্সের বলেন, নিহতদের মধ্যে দুজন নারী ছিলেন যাদেরকে বেঁচে থাকা দুটি শিশুর ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে।
"আমার মতে, তারা আসলে বাচ্চাদের
রক্ষা করার জন্য এবং তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা
করছিল," পুলিশ কর্মকর্তা ক্যাপার্স
স্থানীয় সংবাদকর্মীদের এই তথ্য জানায়।
তিনি আরও বলেন, নিহতদের সবার ঘাড়ের ওপরের অংশে গুলি চালানো হয়েছে অর্থাৎ তাদেরকে নিশ্চিতভাবে খুন করার লক্ষ্যেই ঘাতক মাথায় গুলি করার চেষ্টা
করেছে।
সন্দেহভাজন ব্যক্তি,
যাকে মেক্সিকান
নাগরিক বলে ধারণা করা হচ্ছে, তার নাম ফ্রান্সিসকো ওরোপেজ।
আটত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি এখনও পলাতক এবং এখনও তার সাথে অস্ত্র আছে বলে পুলিশ ধারণা করছে।