ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৭ মে , ২০২৩ , ১৩:২১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি


বাংলাদেশ বঙ্গভবনের দরবার হলে সোমবার মো. সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথবাক্য পাঠ শেষে শপথনামায় স্বাক্ষর করেন তাঁরা। এ সময় বিদায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদের সদস্যসহ কয়েক শ অতিথি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা এবং বিদায়ি রাষ্ট্রপতি হামিদের স্ত্রী রাশিদা খানম ও ছেলে ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমেদ তৌফিক এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।


শপথবাক্য পাঠ শেষে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান আবদুল হামিদ।


শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আবারও ডিমের বাজার গরম
    আবারও ডিমের বাজার গরম
  • আজ এলপিজির নতুন দাম ঘোষণা
    আজ এলপিজির নতুন দাম ঘোষণা
  • শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
    শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
  • পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
    পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
Logo