উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৯ আগস্ট , ২০২৩ , ১০:২০ এম
সপ্তাহের ব্যবধানে ডিমের দাম আর এক দফা পাঠিয়েছে ব্যবসায়ীরা। রাজধানীতে এখন ব্রয়লার মুরগির একটি ডিম ১৫ টাকা করে বিক্রি হচ্ছে। আর এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, করপোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছে। তাই বাধ্য হয়ে ক্রেতাদের কাছে বেশি দরে বিক্রি করছেন তারা।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে, আকারে সবচেয়ে ছোট ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর একটু বড় সাইজের ডিম বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। তবে কোনো ক্রেতা কেবল একটি ডিম কিনলে তাকে দিতে হচ্ছে ১৫ টাকা।
এক সপ্তাহ আগে ১৫০ টাকায় বিক্রি হয়েছে ডিমের ডজন। ঠিক তার আগের সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৪৫ টাকা। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
তেজগাঁওয়ের এক আড়তদার বলেন, ‘মাংসের দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়িয়েছে।'

তেজগাঁওয়ের আরেক আড়তদার জয়নাল বলেন, 'পাইকারি বাজারের লাল ডিমের শতপতি ৩০ থেকে ৪০ টাকা। শুধু লাল ডিম নয়, সাদা ডিম, দেশী মুরগির ডিম ও হাঁসের ডিমেরও দাম বেড়েছে। '