ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পুলিশ সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্হ্যসেবা প্রদান

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৮ আগস্ট , ২০২৩ , ১৯:৩১ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পুলিশ সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্হ্যসেবা প্রদান


জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জেলার সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে নিয়োজিত পুলিশ সদস্যদের শারিরীকভাবে সুস্থতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে গত ২৬ আগষ্ট ২০২৩ বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে ভারতের দিল্লী থেকে আগত গাইনী, অর্থোপেডিক ও কার্ডিওলজি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করা হয়।


এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে সেবা গ্রহণকারী পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনী চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন, অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন এবং কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা নিয়েছেন ৯৬ জন।

পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পুলিশ সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্হ্যসেবা প্রদান
    সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পুলিশ সদস্য ও তাদের পরিবারকে বিশেষ স্বাস্হ্যসেবা প্রদান
  • নোয়াখালী জেনারেল হাসপাতালে এক মাসে ৫২ শিশুর মৃত্যু
    নোয়াখালী জেনারেল হাসপাতালে এক মাসে ৫২ শিশুর মৃত্যু
  • শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন! শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়
    শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন! শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়
Logo