ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

প্রমিকের বাড়িতে অনশন প্রেমের টানে দুই সন্তান রেখে বাড়ি ছাড়লো

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২৯ ডিসেম্বর , ২০২২ , ০৯:২৮ এম

শেয়ার করুনঃ
News Thumbnail


প্রমিকের বাড়িতে অনশন প্রেমের টানে দুই সন্তান রেখে বাড়ি ছাড়লো

প্রেমিককে বিয়ে করতে কয়েকশো কিলোমিটার পাড়ি দিলেন দুই সন্তানের মা। সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে তিনি গেলেন মালদহে।


মালতীপুর গ্রাম পঞ্চায়েতের চিলাপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামনে বুধবার সকাল থেকে ধর্নায় বসেছেন ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ওই মহিলার দাবি, চিলাপাড়ার বাসিন্দা বানিজ় আলির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর। তাঁর দাবি, বানিজ় তাঁকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিক।


সেই দাবিতেই ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন তিনি। ওই মহিলা জানিয়েছেন, তাঁর বোনের বিয়ে হয়েছে চিলাপাড়া গ্রামে। এক দিন বানিজ়ের মোবাইল থেকে তাঁকে ফোন করেছিলেন তাঁর বোন। এর পর থেকে বানিজ় তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ রাখতে শুরু করে। মহিলার দাবি, বানিজ়ের সঙ্গে তাঁর সম্পর্কের বয়স প্রায় এক বছর। তাঁরা এক সঙ্গে অনেক সময় কাটিয়েছেন বলেও জানিয়েছেন ওই মহিলা।

বানিজ়ের সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন বলেও দাবি করেছেন ওই মহিলা। তিনি দাবি করেন, কলকাতায় বানিজ়ের সঙ্গে তাঁর বার দুয়েক দেখা হয়েছিল। এমনকি, তামিলনাড়ুতে তারা এক টানা ৩ মাস ছিলেনও।মহিলার দাবি, বানিজ় তাঁকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি আরও জানান, বিয়ের জন্যই বুধবার তাঁকে নিজের বাড়িতে ডাকেন বানিজ়।

কিন্তু, বানিজ়ের দেখা মেলেনি তার বাড়িতে। তাঁর অভিযোগ, গত মাস তিনেক ধরে বানিজ় তাঁকে এড়িয়ে যাচ্ছিলেন। বানিজ়ের বাবা জবেদ আলি বলেন, ‘‘ছেলের প্রেম নিয়ে আমি কিছু জানি না। তবে ছেলে ওই মেয়েকে বিয়ে করে সংসার করতে চাইলে আমার কোনও আপত্তি নেই।’’

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে  শিশুসহ নিহত পাঁচ
    বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিশুসহ নিহত পাঁচ
  • নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল তুরুস্ক-সিরিয়া ভূমিকম্পে
    নিহতের সংখ্যা ২৬০০ ছাড়াল তুরুস্ক-সিরিয়া ভূমিকম্পে
  • উগ্র ডানপন্থী ইসরায়েল এর জেরুজালেম
    উগ্র ডানপন্থী ইসরায়েল এর জেরুজালেম
  • পুলিশ বলছে ভার্জিনিয়া টেকের প্রধান ক্যাম্পাসের কাছে একটি হুক্কা লাউঞ্জে গুলিতে একজন নিহত, চার জন আহত হয়েছে
    পুলিশ বলছে ভার্জিনিয়া টেকের প্রধান ক্যাম্পাসের কাছে একটি হুক্কা লাউঞ্জে গুলিতে একজন নিহত, চার জন আহত হয়েছে
Logo