ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

বাংলাদেশ দলিল লেখক সমিতি কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৫ মার্চ , ২০২৩ , ১১:৪৭ এম

শেয়ার করুনঃ
News Thumbnail


৫ম বারের মত বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি  নূর আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ নির্বাচিত।

দলিল লেখকদের মামলায় আসামি করা যাবে না, বাংলাদেশ দলিল লেখক সমিতির এমন দাবি দীর্ঘদিনের। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক সাফ জানিয়ে দিলেন, অন্যায় করলে তারাও আসামি হবেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল-২০২৩ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলিল লেখকরাও তো দেশের নাগরিক। আসামি করা যাবে না, এটা কেমনে বলি আমি। ব্যাপারটা হচ্ছে অন্যায় করলে আসামি হবেন। অন্যায় না করলে হয়রানিমূলকভাবে আসামি করা যাবে না।



আইনমন্ত্রী বলেন, দলিল লেখকদের অপকার হয় এমন কোনো আইন এখনো করা হয়নি। দলিল লেখাটা অত্যন্ত প্রয়োজন, সাবরেজিস্ট্রার অফিস অত্যন্ত প্রয়োজনীয়। আমি যখন প্রধানমন্ত্রীর কাছে গেলাম, এককথায় তিনি রাজি হয়ে গেলেন যে, প্রত্যেকটা উপজেলায় একটা করে সাবরেজিস্ট্রি অফিস হবে। এটাকে বলা হবে সাবরেজিস্ট্রি কমপ্লেক্স, কারণ এখানে যারা জমি বিক্রি করতে আসবেন এবং যারা কিনতে আসবেন তারা বসতে পারবেন। সেই সঙ্গে যারা দলিল লিখবেন তাদেরও বসার জায়গা হবে।


আনিসুল হক বলেন, দলিল লেখকদের স্ট্যাম্প অ্যাক্ট জানতে হয়, সিভিল প্রসিডিউর জানতে হয়। এর জন্য প্রশিক্ষণ দরকার। কিন্তু প্রশিক্ষণটা কীভাবে হবে, এটা আমাকে একটু সময় দেন, আমি আগামী নির্বাচনের পর নূর আলমসহ (দলিল লেখক সভাপতি) আলাপ করে প্রশিক্ষণের ব্যবস্থা করব। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।  মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও  এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তাঁর দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।


বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রমুখ।

সভাপতির বক্তৃতায় মো. নূর আলম ভূঁইয়া দলিল লেখকদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট/একাডেমি প্রতিষ্ঠা, সারা দেশে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হলে দলিল লেখকদের চাকুরির নিশ্চয়তা, জেলা রেজিস্ট্রারের মাধ্যমে দলিল লেখকদের পরিচয়পত্র/আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করা, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের ও ক্রেতা/বিক্রেতাদের বসার সুব্যবস্থা করা, কোন দলিল লেখক যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংকে নবায়ন ফি জমা দিতে ব্যর্থ হইলে বিলম্বের জন্য অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে লাইসেন্স নবায়নের সুযোগসহ  ১২ দফা দাবি পেশ করেন।



শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আবারও ডিমের বাজার গরম
    আবারও ডিমের বাজার গরম
  • আজ এলপিজির নতুন দাম ঘোষণা
    আজ এলপিজির নতুন দাম ঘোষণা
  • শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
    শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
  • পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
    পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
Logo