ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

আজ থেকে শুরু হলো ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৩ , ২০:৩৯ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট


আজ, ৩০ এপ্রিল ২০২৩, রবিবার থেকে শুরু হলো মাধ্যমিক পর্যায়ের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।  


পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে নরসিংদী জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান। 


এ সময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। 


জেলা প্রশাসক স্যার এসএসসি ও দাখিল পরীক্ষার পরীক্ষা-কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং যেকোন অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন ব্যবস্থা নিতে কেন্দ্র সচিব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরীক্ষা আয়োজন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। একই সাথে কোমলমতি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সময় যেন কোন রকম অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা প্রদান করেন তিনি। উদ্ভূত যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আবারও ডিমের বাজার গরম
    আবারও ডিমের বাজার গরম
  • আজ এলপিজির নতুন দাম ঘোষণা
    আজ এলপিজির নতুন দাম ঘোষণা
  • শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
    শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
  • পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
    পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
Logo