ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আইজিপি

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৭ জানুয়ারী , ২০২৩ , ২০:১৮ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail


অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি (৬ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। এছাড়া, তিনি পান্থকুঞ্জে শীতবস্ত্র বিতরণ করেন।


আইজিপি বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হবো।

পুলিশ প্রধান বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিল তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে। করোনা মহামারীর সময় দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তবুও আমরা জনগণকে সেবা দেয়া থেকে পিছপা হইনি। জনগণের পাশে থেকেছি।


তিনি বলেন, আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়। তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে।

আমরাও জনগণের পাশে আছি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), ডিআইজি (হেডকোয়ার্টার্স) এস এম মোশতাক আহমেদ খান বিপিএম পিপিএম (বার), ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আবদুল আহাদ বিপিএম, পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আবারও ডিমের বাজার গরম
    আবারও ডিমের বাজার গরম
  • আজ এলপিজির নতুন দাম ঘোষণা
    আজ এলপিজির নতুন দাম ঘোষণা
  • শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
    শপথ নিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
  • পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
    পুলিশ আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত
Logo