উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৩ , ০৯:৫৪ এম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ।
এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপি প্রধান তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার গাড়ির সঙ্গে দলটির অনেক নেতাকর্মী ছিল। বিকেল তিনটার দিকে বাসা থেকে খালেদা জিয়ার বের হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর বের হন তিনি।
বিএনপি
চেয়ারপারসনের
প্রেস
উইং
সদস্য
শামসুদ্দিন
দিদার
এ
তথ্য
নিশ্চিত
করেছেন।
তিনি
বলেন,
নিয়মিত
স্বাস্থ্য
পরীক্ষার
অংশ
হিসেবে
খালেদা
জিয়াকে
হাসপাতালে
নেওয়া
হয়।
খালেদা
জিয়ার
ব্যক্তিগত
চিকিৎসক
একিউএম
জাহিদ
হোসেন
সাংবাদিকদের
বলেছেন,
‘’খালেদা
জিয়া
দীর্ঘদিন
যাবত
বিভিন্ন
ধরণের
রোগে
ভুগছেন।
তার
সুচিকিৎসা
প্রয়োজন।
তার
নিয়মিত
শারীরিক
পরীক্ষার
জন্য
আজ
হাসপাতালে
নিয়ে
আসা
হয়েছিল।
কয়েকটি
পরীক্ষায়
সময়
লাগবে,
এজন্য
বিশেষজ্ঞ
চিকিৎসকদের
পরামর্শে
তাকে
হাসপাতালে
ভর্তি
করা
হয়েছে।‘’
শনিবার সন্ধ্যায় নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাকে সেখানে ভর্তি করা হয়। এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।