উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ২ জানুয়ারী , ২০২৩ , ১৯:৪৭ পিএম
উনিশশো একাত্তর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৫২তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
রাজধানীর উপকন্ঠে সাভার
জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ধানমন্ডি ৩২ নন্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত
জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পুস্পস্তবক
অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি
শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।