ঢাকা শুক্রবার , ৬ ফেব্রুয়ারী , ২০২৬ ,   ২৪শে মাঘ ১৪৩২ রাত

ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে ৮ নেতা-কর্মী হাসপাতালে

উনিশশো একাত্তর ডেস্ক প্রকাশিত: ৭ জানুয়ারী , ২০২৩ , ১৯:১৭ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail


ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে ৮ নেতা-কর্মী হাসপাতালে

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।


আহত অন্যান্যরা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধন। অন্য দুজন হলেন- সাবরিনা চৌধুরী, মো. জাবেদ। তাদের দলীয় পরিচয় এখনও জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে ও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাতজন বাড়ি ফিরেছেন। তবে শারমিন সুলতানা লিলি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দিচ্ছিলেন।

শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
    হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
  • দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা চরাঞ্চলে আশার আলো জ্বালিয়েছে আওয়ামী লীগ
    দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা চরাঞ্চলে আশার আলো জ্বালিয়েছে আওয়ামী লীগ
  • ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে ৮ নেতা-কর্মী হাসপাতালে
    ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে ৮ নেতা-কর্মী হাসপাতালে
  • ধানমন্ডি ৩২ নন্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ
    ধানমন্ডি ৩২ নন্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ
Logo